কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়নে বানাইল গ্রামটি অবস্থিত। এই গ্রামে সুপরিচিত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের (সরকার বাড়ী) মরহুম আ. কুদ্দুস ভূঞা সাহেবের ২ ছেলে ও ১ মেয়ে ছিল। তার বড় ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী মিনহাজ কুদ্দুস ফিজু সাহেব এই গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিজস্ব অর্থায়নে ১৮০ শতাংশ জায়গা ক্রয় করেন এবং বিদ্যালয়ের জন্য একটি টিনশেড ঘর তৈরি করেন।২০০৩ সনের জুন মাসের ৮ তারিখ বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সুচনা হয়। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুরুতেই একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রথম সভায় উপস্থিত সদস্যবৃন্দের আলোচনায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়টির নামকরন করা হয় বানাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। শুরুতেই বিদ্যালয়টি ৬ষ্ঠ-৮ম শ্রেণী পর্যন্ত চালু করা হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পর অনেক গণ্যমান্য ব্যক্তি বিদ্যালয় পরিদর্শনে আসতেন। তারা ছাত্রছাত্রীদের পড়াশুনার মান, শিক্ষকমন্ডলীর পেশাদারিত্ব এবং বিদ্যালয়ের কতৃপক্ষের সুব্যবস্থাপনা দেখে মুগ্ধ হতেন। 
বর্তমানে প্রতিষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী, ১১ জন শিক্ষক, ৩ জন কর্মচারী কর্মরত রয়েছে।
প্রতিষ্ঠাতা ও অন্যান্য সহযোগী সদস্যবৃন্দের মহতী উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত ছোট পরিসরে ফুলেশ্বরী নদীর পাড়ে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, হাটি হাটি পা পা করে আজ তা একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে ছাত্র-ছাত্রী আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে।


প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি 


প্রতিষ্ঠানের বর্তমান স্বীকৃতি 


শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য 


শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য 


পাঠাদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচি বিবিধ)


বর্তমান এমপিও


যোগাযোগের ঠিকানা 


তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর 


অভিযোগ নিস্পত্তি কর্মকর্তার নাম ও ঠিকানা 


শিক্ষক-কর্মচারীর তথ্য  


বর্তমান কমিটি 


বিষয় খোলার অনুমতি 


কম্পিউটার ল্যাব 


বিসিসি ল্যাব 


অন্যান্য ল্যাব 


মাল্টিমিডিয়া ক্লাস রুম  


প্রতিষ্ঠানের ১ম এমপিও 


প্রতিষ্ঠানের ১ম স্বীকৃতি  


সিলেবাস-২০২৫